মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কুষ্টিয়ার ভেড়ামারায় সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

জান্নাতুল ফেরদৌস ভেড়ামারা কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে সিরাজগঞ্জ আদালতের এক সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখের সার্বিক দিকনির্দেশনায় গত বুধবার সকাল ১০:০০ ঘটিকার সময় সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. জয়নুল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ ভেড়ামারার দক্ষিণ ভবানীপুর এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামির নাম মো. হামিদুল ইসলাম টিটন (৪৮)। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার দক্ষিণ ভবানীপুর গ্রামের সিকান্দার প্রামাণিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. হামিদুল ইসলাম টিটনের বিরুদ্ধে সিরাজগঞ্জের সি/আর ৪৩৭/১৮ নম্বর মামলার অভিযুক্ত পলাতক আসামি হিসেবে যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালত কর্তৃক এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লক্ষ ৭৮ হাজার ৩৫৩ টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানিয়েছেন, মামলার রায় ঘোষণার পর থেকেই আসামি টিটন দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে ও আদালতের ওয়ারেন্ট তামিল করতে ভেড়ামারা থানা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ