মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:২৩ অপরাহ্ন

মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে ঘুরে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের জেটি এলাকায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রায় ৫০ মিনিট অবস্থান করে বন্দরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে বিকেল সোয়া ৪টার দিকে জেটি এলাকা থেকে বের হয়ে বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন তারেক রহমান। এ সময় পথে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও আহ্বানে গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে মিশে যান তিনি।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। এ সময় তারেক রহমান হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর মোংলা বন্দর ও বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। এ ছাড়া বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও তাঁর সঙ্গে ছিলেন।

মোংলা বন্দর দেশের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরগুলোর একটি। বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ