মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ফ্রান্সে আকস্মিক বন্যায় চারজনের মৃত্যু
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:৪২ অপরাহ্ন

ঝড় অ্যাডামের প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যায় ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। প্রবল বৃষ্টিপাতে বিভিন্ন শহরের রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি ব্যাহত হয়েছে সড়ক ও রেল যোগাযোগ। একই ঝড়ের প্রভাবে স্পেনের পূর্বাঞ্চলেও ভয়াবহ বন্যায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ফ্রান্সের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। নিহতদের মধ্যে বুশ-দ্যু-রোন অঞ্চলের একটি ভূগর্ভস্থ কক্ষে ডুবে মারা যাওয়া ৮৬ ও ২৬ বছর বয়সী দুই নারী রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উদ্ধার ও জরুরি তৎপরতা জোরদার করা হয়েছে।

ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকাতেও আঘাত হানে দুর্যোগপূর্ণ আবহাওয়া। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বন্যার পানির তোড়ে একটি চার চাকার গাড়ি ভেসে যায়। গাড়ির এক আরোহী জানালা দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচলেও অপর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। চতুর্থ মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। মন্টপেলিয়ে ও মার্সেইয়ের মধ্যবর্তী মুরিয়েস ও সাঁ-মার্তাঁ-দ্য-ক্রো শহরে বন্যার কারণে কয়েক ডজন বাসিন্দাকে জরুরি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, বন্যায় ওই অঞ্চলের সড়ক ও রেল চলাচল ব্যাহত হয়েছে।

বুশ-দ্যু-রোন বিভাগের প্রিফেক্ট জ্যাক উইটকোস্কি বুধবার বলেন, পানির উচ্চতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি। এদিকে বন্যার ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার মধ্যেই নতুন ঝড় অ্যাস্টেনের আশঙ্কা দেখা দিয়েছে। ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের পাঁচটি বিভাগে প্রবল বাতাসের জন্য কমলা সতর্কতা জারি করেছে।

অন্যদিকে স্পেনের পূর্বাঞ্চলেও ঝড় অ্যাডামের প্রভাবে প্রাণঘাতী বন্যা দেখা দিয়েছে। ভ্যালেন্সিয়া অঞ্চলে উদ্ধার অভিযানের সময় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আরও দুই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। বন্যায় কয়েকটি শহর বিচ্ছিন্ন হয়ে পড়লে ছাদে আটকে থাকা মানুষকে উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করা হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে জাতীয় সরকারের সহায়তার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় ভ্যালেন্সিয়া আঞ্চলিক সরকার ২ কোটি ৩৫ লাখ ইউরোর তহবিল অনুমোদন করেছে। ফ্রান্স ও স্পেনে প্রাণঘাতী বন্যার পর নতুন ঝড়ের পূর্বাভাসে ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে উদ্ধার ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ