মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কাউতলী একতা যুব সংঘের ১৬তম বর্ষপূতি উপলক্ষ্যে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:২৬ অপরাহ্ন

মোঃ জহির উল্লাহ, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার সামাজিক সংগঠন ‘কাউতলী একতা যুব সংঘ’-এর ১৬তম বর্ষপূতি উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কাউতলী পূর্বাশা আবাসিক এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সুশীল সমাজ ও এলাকার তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

​অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইসহাক আল মামুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউতলী একতা যুব সংঘের প্রধান উপদেষ্টা হাজী মোঃ মহসিন সর্দার। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা হাজী হারুন অর রশীদ।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক শেখ সাদী সুমন-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাজী শেখ মোঃ আব্দুল ওয়াহাব, এম. এ মুসা, হাজী মোঃ হামিদুল হক ভুঁইয়া, হাজী ওসমান গনি, মোঃ হারুন মিয়া, মোঃ বাছির ভূঁইয়া, মোঃ সাদেক ভূঁইয়া, মোঃ নাসির মিয়া, হাজী শেখ জয়নাল আবেদীন, মোহাম্মদ খোকন (আলী), আব্দুল মন্নাফ ও মোঃ খায়ের আহমেদ।

​এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউতলী হোটেল আল-মিজানের স্বত্বাধিকারী মিজানুর রহমান, কাউতলী সুপারশপ বিগবাজারের প্রোপ্রাইটর মুফতি মোঃ গোলাম রাব্বানী, মেসার্স আফিফা মেডিকেল হলের স্বত্বাধিকারী আজিজুর রহমান এবং কাউতলী কমফোর্ট ডেন্টাল কেয়ারের চিফ কনসালটেন্ট ডাঃ তানভীর আহমেদ।

​আলোচনা সভায় বক্তারা বিগত ১৬ বছর ধরে কাউতলী একতা যুব সংঘের ইসলামিক, সামাজিক ও মানবিক নানা কার্যক্রমের প্রশংসা করেন। বক্তারা তুলে ধরেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বাৎসরিক দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন, মাহে রমজানে ইফতার ও দোয়া মাহফিল এবং ঈদের আগে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছে। এছাড়া প্রতি বছরের শুরুতে এলাকার অসুস্থ রোগীদের সুস্থতা এবং প্রয়াতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও খিচুড়ি বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

সংগঠনটির মানবিক কার্যক্রমের ফিরিস্তি দিতে গিয়ে জানানো হয়, ২০২০ সালের ভয়াবহ করোনাকালীন সময়ে খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায় সংগঠনটি। এছাড়া ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক ও মানবিক কাজের পরিধি বাড়াতে ২০২০ সালের ১০ অক্টোবর ‘একতা ব্লাড ব্যাংক (ব্রাহ্মণবাড়িয়া)’ এবং স্থানীয় তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি ‘একতা বয়েজ ক্লাব (কাউতলী দক্ষিণপাড়া)’ প্রতিষ্ঠা করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে আজকের এই অবস্থানে আসার পেছনে প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম সোহরাবসহ সকল প্রতিষ্ঠাতা, সাবেক ও বর্তমান সদস্য, শুভানুধ্যায়ীদের অবদানের কথা স্মরণ করা হয়। বিশেষ করে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইসহাক আল মামুনের নিরলস পরিশ্রম ও নিবেদিত নেতৃত্বের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য নাহিদুল ইসলাম নাহিদ, মোহাম্মদ নাঈম, আশিকুল ইসলাম রিফাত, অপু আহমেদ, শেখ আব্দুর রহমান রাফি, আমির হামযা, ইয়াছিন আরাফাত দামিম, ফাহিম আহমেদ, শেখ আরাফাত, শেখ ফাহাদ, রাতুল, রাব্বি, বাপ্পি, আরিফুল ইসলাম রিমন, আরিফ সর্দার, ইরশাদুল ইসলাম রিফাতসহ অনেকে। ​সমাপনী বক্তব্যে সঞ্চালক শেখ সাদী সুমন বলেন, “বিগত ১৬ বছরের ধারাবাহিকতায় ‘একতাই শক্তি, একতাই বল’—এই স্লোগানকে সামনে রেখে কাউতলী একতা যুব সংঘ আগামীতেও সমাজ ও মানবকল্যাণে নিজেদের নিয়োজিত রাখবে, ইনশাআল্লাহ।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ