সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গার দারুস সালাম হাফেজিয়া মাদরাসার ঐতিহাসিক সাফল্য, অর্জন ১৫টি স্থান
প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:

পবিত্র কোরআনের আলোয় আলোকিত আলমডাঙ্গার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুস সালাম হাফেজিয়া মাদরাসা অর্জন করেছে গৌরবময় সাফল্য। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন আয়োজিত ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এর আলমডাঙ্গা থানা পর্যায়ে চারটি গ্রুপে অংশ নিয়ে প্রতিষ্ঠানটির ১৮ শিক্ষার্থী মোট ১৫টি স্থান অর্জন করেছে। এর মধ্য দিয়ে তারা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

ফলাফলে ৫ পারা গ্রুপে পাঁচটি, ১০ পারা গ্রুপে চারটি, ২০ পারা গ্রুপে একটি এবং ১ থেকে ৩০ পারা গ্রুপে পাঁচটি স্থান অর্জন করেছে শিক্ষার্থীরা। বিভিন্ন গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ অন্যান্য স্থান অর্জন করে তারা প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল করেছে।

এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আলমডাঙ্গাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে এবং শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, জেলা পর্যায়েও শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে। মহান আল্লাহ তাদের ইলম, আমল ও হিফজে বরকত দান করুন এবং পবিত্র কোরআনের প্রকৃত খাদেম হিসেবে কবুল করুন—এমন প্রার্থনা সবার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ