
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ শান্ত মিয়া (২৭)-কে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর ২০২৬, রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ শাহরিয়ার হোসেন রুবেলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার কামালপুর (বদ্ধভূমি রোড) গ্রামে আসামির নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার মোঃ শান্ত মিয়া কামালপুর গ্রামের মোঃ মন্টু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা নম্বর-১৩, তারিখ ১৬ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ২৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২টার দিকে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

