সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
চাকরির শেষ দিনে অর্থ সচিবের মেয়াদ বাড়ল আরও এক বছর
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:২৬ পূর্বাহ্ন

চাকরির মেয়াদ শেষ হওয়ার দিনেই অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ২৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুসারে তাঁকে অর্থ বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয় বিবেচনায় নিয়ে এ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এবং বিশ্বব্যাংকের সঙ্গে চলমান আলোচনা, অর্থনৈতিক সংস্কার এবং দেশের অর্থবছর পরিবর্তনের প্রস্তুতিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ের সীমাবদ্ধতা, ব্যাংক খাতের দুর্বলতা এবং বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ পরিস্থিতিতে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, রাজস্ব আহরণ বাড়ানো এবং অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রম চলছে।

সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা কয়েক মাস ধরে চলবে। ব্যাংক খাতের সংস্কার, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং বিভিন্ন সংস্কার বাস্তবায়নের সময়সীমা নিয়েও আলোচনা হচ্ছে।

এদিকে, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে এপ্রিল-মার্চ করার প্রস্তুতি চলছে। এ পরিবর্তন বাস্তবায়নে বাজেট প্রণয়ন, রাজস্ব আদায়, সরকারি হিসাব-নিকাশ এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানে পরিবর্তন আনতে হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে নয় মাসের একটি অন্তর্বর্তীকালীন সময়। এরপর ২০২৮ সালের ১ এপ্রিল থেকে নতুন নিয়মে পূর্ণ অর্থবছর শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর অর্থ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। পরবর্তী সময়ে বিসিএস শুল্ক ও আবগারি কর্মকর্তা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ