মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
পার্বতীপুরে বিরোধের জেরে প্রধান শিক্ষকের মৃত্যু, গ্রেপ্তার ২
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:১২ পূর্বাহ্ন

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:

দিনাজপুরের পার্বতীপুরে বিরোধের জেরে মারধরের ঘটনায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দুপুরে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি ওই এলাকায়।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়ি নির্মাণের পারিশ্রমিক, কাঠের হিসাব ও শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে বিরোধ চলছিল।

এ ছাড়া বাড়ির পাশের রাস্তার জমি নিয়েও বিরোধ ছিল। এর জেরে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মনোরঞ্জন রায়কে লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তাঁকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার ভোরে চিরিরবন্দর উপজেলার হাসিমপুর এলাকা থেকে তাঁর ভাই আশিকুজ্জামান আলো মিয়াকে গ্রেপ্তার করা হয়। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বিপিএম-সেবা জানান, মনোরঞ্জন রায় দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ