মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দুপুরের বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কাজ পুরোপুরি শেষ হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ কাজ সম্পন্ন হওয়ার পর দেশের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি—পিজিসিবি। তবে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করায় উৎপাদন বাড়তে আরও কিছুটা সময় লাগবে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে কী কারণে এই বিভ্রাট ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়া এলাকাগুলোর মধ্যে ছিল ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের বিভিন্ন এলাকা।

পিজিসিবি জানায়, জাতীয় গ্রিড পুনরুদ্ধারের সময় প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করেন। পুরো গ্রিড ব্যবস্থাটি ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার বা এনএলডিসির নিয়ন্ত্রণে পরিচালিত হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক ছিল। গ্রিডের পুনরুদ্ধার কাজ শেষ হওয়ায় এখন বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া চলছে।

তবে গ্রিডের সব লাইন ও উপকেন্দ্র চালু হলেও বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরলে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে দেখা দেওয়া লোডশেডিংও কমে আসবে বলে আশা করছে পিজিসিবি। অনাকাঙ্ক্ষিত এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ