মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দোয়ারাবাজার উপজেলার সীমান্ত হত্যা, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার আহ্বান বিজিবির
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সীমান্ত হত্যা, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে সীমান্তবাসীর সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সচেতনতামূলক সভা করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়ন। বুধবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ, কোম্পানি কমান্ডার আবদুর রহিম, এসআইপি সদস্য নায়েক সুমন ও সিপাহী কাওসার। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, জাকির হোসেন ও ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমুখ।

সভায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্তে সন্দেহজনক যেকোনো তৎপরতার তথ্য দ্রুত বিজিবিকে জানিয়ে নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতার অনুরোধ করা হয়। সভায় সীমান্ত সুরক্ষা ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ