মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন

মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছারোয়ার আকন্দের বিরুদ্ধে বিএনপি নেতার ওপর মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, ও মিথ্যা নিউজের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ নম্বর সোনাখাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রায়গঞ্জ উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম তোতা। লিখিত বক্তব্যে তিনি ছারোয়ার আকন্দের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করার প্রতিবাদ জানান। এ সময় অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানানো হয় বলে আয়োজকদের বক্তব্য থেকে জানান গেছে।

এ সময় উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম জিন্নাহ, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. মোন্নাফ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন শেখ, সোনাখাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

থানায় দাযের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ