সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
এলপিজির কমিশন বাড়াতে গণশুনানি আজ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ন

রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম নিয়ে আবারও বাড়তি ব্যয়ের শঙ্কায় পড়েছেন গ্রাহকরা। ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে আজ বৃহস্পতিবার ২৯ অক্টোবর গণশুনানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। প্রস্তাবটি অনুমোদন পেলে এলপিজির নির্ধারিত দামের সঙ্গে বাড়তি কমিশন যুক্ত হতে পারে। ২০২১ সালের এপ্রিলে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয়ের প্রক্রিয়া চালুর পর এই প্রথম কমিশন বাড়ানোর বিষয়ে গণশুনানি করছে বিইআরসি। চলতি মাসের শুরুতে ব্যবসায়ীরা কমিশন বাড়ানোর আবেদন জানান। এরপরই শুনানির উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থাটি।

বর্তমানে দেশের এলপিজি বাজারে নির্ধারিত দাম ও বাস্তব বিক্রয়মূল্যের মধ্যে বড় ব্যবধান দেখা যাচ্ছে। বিইআরসি গত ৪ অক্টোবর ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। তবে বাজারে অনেক গ্রাহককে একটি সিলিন্ডার কিনতে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। বিইআরসির নির্ধারিত কাঠামো অনুযায়ী, আমদানিকারক ও বোতলজাতকারী প্রতিষ্ঠানগুলো ১২ কেজির সিলিন্ডার পরিবেশকদের কাছে ১ হাজার ৭৪২ টাকায় বিক্রি করবে। পরিবহন ও বিতরণ খরচ বাবদ ৫০ টাকা যোগ করে পরিবেশকদের কাছ থেকে খুচরা বিক্রেতারা সিলিন্ডার কিনবেন ১ হাজার ৭৯২ টাকায়। খুচরা বিক্রেতার ৪৫ টাকা কমিশন যুক্ত হয়ে গ্রাহক পর্যায়ে দাম দাঁড়ানোর কথা ১ হাজার ৮৩৭ টাকা।

কিন্তু বাজারে এই হিসাব মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। পরিবেশকদের দাবি, কোম্পানিভেদে তাদের বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। পরিবহন, শ্রমিক, লোডিং-আনলোডিং ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় নির্ধারিত দামে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। গত ১৩ অক্টোবর ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও গাজীপুরের চার পরিবেশক বিইআরসির কাছে কমিশন বাড়ানোর আবেদন করেন। এতে পরিবেশকদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, আমদানিকারক ও বোতলজাতকারী কোম্পানিগুলো নির্ধারিত দাম না মেনে এক মাসে একাধিকবার দাম সমন্বয় করে। ফলে তাদেরও বেশি দামে গ্যাস কিনতে ও বিক্রি করতে হয়। এখন গণশুনানিতে কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা। প্রস্তাব অনুমোদন পেলে এলপিজির খরচ আরও বাড়বে কি না, তা নির্ভর করবে বিইআরসির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ