ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিহারে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত 

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। বুধবার (৬ মে) ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে ছাপরায় ডঃ পিএন সিং ডিগ্রি কলেজের সামনে। মৃতরা সকলেই উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা। অর্কেস্ট্রা পার্টির হয়ে বিয়ে বাড়ির গানবাজনা সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/নিহত-শিক্ষার্থী-নাহিদা-স/

প্রশাসন সূত্রে প্রকাশ, মঙ্গলবার (৫ মে) রাতে বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ফিরছিলেন অর্কেস্ট্রা পার্টির সদস্যরা। পথে দ্রুতগতির একটি ট্রাক পিছন থেকে এসে ধাক্কামারে পিকআপ ভ্যানে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/ফার্মগেটে-মাইক্রোবাসে-আগ/

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে গাড়িটি এতটাই দুমড়ে মুচড়ে গিয়েছিল যে সেখান থেকে যাত্রীদের উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে্। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে যাওয়া হলে ৪ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত ৬ জনের অবস্থা আশংকাজনক। তাঁদের ছাপরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক ট্রাক চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিহারে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত 

আপডেট সময় : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬