ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা

এন আর নাছিম, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা- হাটবোয়ালিয়া আঞ্চলিক মহাসড়কের ভালাইপুর বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের পাশে থাকা কয়েকটি দোকানের মধ্যে ঢুকে পড়লে ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভালাইপুর গ্রামের মৃত আবদার মল্লিকের ছেলে বাক প্রতিবন্ধী অশ্রবণ দুর্ঘটনায় নিহত হন, আহত ১, হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/রায়গঞ্জে-নিমগাছীতে-সড়ক/

রবিবার দুপুরে ভালাইপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানগুলোর দিকে ছিটকে যায়। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে দোকান ভেঙে পড়ে এবং বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় পথচারী, দোকানদার ও যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/মা-দিবসে-মায়ের-প্রতি-বিন/

দুর্ঘটনার পর বাজার এলাকায় মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ওপর উঠে আসে। এতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও অতিরিক্ত গতি কিংবা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/দিনাজপুরে-জমি-সংক্রান্ত/

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। আহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে প্রশাসনের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা

আপডেট সময় : ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬