জীবননগরে পাখিভ্যানের ধাক্কায় সড়কে ঝরে পড়ল শিশু রোজার প্রাণ
- আপডেট সময় : ০১:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রোজা (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত রোজা সেনেরহুদা গ্রামের রাজু হোসেনের মেয়ে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/কাঙ্ক্ষিত-দাম-নেই-ধানে-অস/
স্থানীয় সূত্রে জানা যায়,সকালবেলা বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় একটি চলন্ত পাখিভ্যানের সাথে তার ধাক্কা লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবারে চলছে আহাজারি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/চুয়াডাঙ্গায়-কোরবানির-জ/
স্থানীয়রা জানান, গ্রামীণ সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল ও অসতর্কতার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান। এ ব্যাপারে উথলী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অনাকাংখিত ও দু:খজনক। জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, ঘটনা শোনা মাত্রই ঘটনাস্থল অফিসার ফোর্স পাঠানো হয়। ঘটনার ব্যাপারে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়ছে।





















