ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ আলমডাঙ্গায় মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ, চালককে ঘিরে রহস্য ও আপসের গুঞ্জন মাঠের দুরন্ত অপু থেকে রহস্যময় মৃত্যু আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ

পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রাথমিকভাবে ১০০ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ তালিকায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে স্থান পেয়েছেন এস. এম. আসাদুল্লাহ (শিশির আসাদ)।

গত রবিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ করা হয়। শিশির আসাদ পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের তাসেরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মাওলানা নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি এনসিপির বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী এবং পঞ্চগড় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক ও একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই শিশির আসাদ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে দলের অবস্থান সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছেন।

শিশির আসাদ বলেন, দল আমাকে প্রাথমিকভাবে মনোনীত করায় আমি কৃতজ্ঞ। বোদা উপজেলার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব উপজেলা পরিষদ গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে উপজেলার সামগ্রিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। তিনি আরও বলেন, বোদা উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও উন্নয়নবান্ধব উপজেলায় রূপান্তর করতে চাই। এ লক্ষ্য পূরণে সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ

আপডেট সময় : ০৪:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬