ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠক হাজারো মানুষের ঢলে চট্টগ্রামে মোশাররফ হোসেনের জানাজা, ‘জয় বাংলা’ স্লোগানে বিদায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার যুক্ত ৬ লাখের বেশি টেকনোলজিস্ট ছাড়াই পরীক্ষানিরীক্ষা, সাবেক কর্মীর সিল-স্বাক্ষর জাল করে রিপোর্ট! কালীগঞ্জে হতদরিদ্রদের মাঝে ফজলুল হক মিলন (এমপির) ভিজিএফ চাল বিতরণ আলমডাঙ্গা ইউএনও মিজ্ পান্না আক্তারকে আলমডাঙ্গা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার আইডিইবি দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন শিলচরের রামনগর আইএসবিটির সামনে ভয়াবহ দুর্ঘটনা, ১জন নিহত 

দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দিনাজপুরের খানসামায় দায়ের হওয়া এক কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে।
র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী খানসামা মহিলা ডিগ্রী কলেজ-এর একাদশ শ্রেণির ছাত্রী। গ্রেফতারকৃত আসামি শাহিনুর ইসলাম শাহিন (২৭) স্থানীয়ভাবে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন এবং ওই ছাত্রী সেখানে প্রাইভেট পড়তেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/আইডিইবি-দিনাজপুর-জেলা-শা/

এজাহার সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ানোর সময় আসামি ভুক্তভোগীকে প্রেম ও বিয়ের প্রলোভন দেখাতেন। অভিযোগ অনুযায়ী, ২৩ মার্চ ২০২৪ সকালে কোচিং শেষে অন্যান্য শিক্ষার্থীদের বিদায় দিয়ে ভুক্তভোগীকে আলাদা করে রেখে কোচিং সেন্টারের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এছাড়া বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পরবর্তীতে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে আসামি ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি পরিবারকে জানানো হয়। পরে ২৬ এপ্রিল ভুক্তভোগীর বাবা বাদী হয়ে খানসামা থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/কালীগঞ্জে-জমি-লিখে-না-দেও/

মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ মে ২০২৬ রাতে কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার

আপডেট সময় : ০১:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬