ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার আইডিইবি দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন শিলচরের রামনগর আইএসবিটির সামনে ভয়াবহ দুর্ঘটনা, ১জন নিহত  কালীগঞ্জে জমি লিখে না দেওয়ায় বাবাকে হত্যা চেষ্টা, ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা মহারাষ্ট্রে মন্দিরের দেয়াল ধসে ৬ জন নিহত  আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ১ শরীয়তপুরে ভেজাল ও অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা মৌলভীবাজারে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ ও ধ্বংস ঈদকে ঘিরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ প্রস্তুতি

রাজশাহীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই’র ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপলিশ ও স্কিন পাউডারসহ বিভিন্ন কসমেটিকস পণ্য বিক্রি ও বিতরণের অভিযোগে নগরীর নিউমার্কেট এলাকার সুমন অ্যান্ড ব্রাদার্সকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/শরীয়তপুরে-ভেজাল-ও-অনিরা/

এছাড়া মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে থিম ওমর প্লাজায় অবস্থিত লিরা ইমপোর্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/আলমডাঙ্গায়-মাদকবিরোধী-13/

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ১২:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬