রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকতার মূল শক্তি সত্য ও বস্তুনিষ্ঠতা: সময়ের সঙ্গে বাড়ছে দায়বদ্ধতা টক বড়ই চাষে কোটিপতি নিউ ইয়র্ক যাচ্ছেন আজ । বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’ জাতিসংঘে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের ‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকে মসজিদে বৈঠক : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয় : চীনা রাষ্ট্রদূত পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সনদ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন হস্তান্তর গাজীপুরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা। প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল দুষ্কৃতকারীরা
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
সিলগালা শিশু ওয়ার্ডের চাবি ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
/ ১৮৮ বার
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৩০ অপরাহ্ন

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের সিলগালা করে রাখা শিশু ওয়ার্ডের চাবি ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চাবি বুঝে পাওয়ার পর ওয়ার্ডটির মেরামতকাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সিলগালা করা শিশু ওয়ার্ডের চাবি আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল বলেন, মঙ্গলবার শিশু ওয়ার্ডের চাবি বুঝে পাওয়ার পরপরই সেখানে মেরামতকাজ শুরু হয়েছে। একই সঙ্গে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডেও সংস্কারকাজ চলছে। তবে হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনো সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত জানায়নি।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন।

ঘটনার দিনই স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট ওয়ার্ডে ‘শ্বাসরুদ্ধকর পরিবেশের মতো পরিস্থিতি’ পাওয়া গেছে বলে জানানো হয়। পরে ৪ জুন প্রকাশিত তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং দায়িত্বরত নার্স ও স্টাফদের অবহেলার বিষয়টি উঠে আসে।

এর ভিত্তিতে হাসপাতালকে ‘লাইসেন্স কেন বাতিল করা হবে না’—মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় ‘মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ অনুযায়ী প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে আইনি বিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও জানানো হয়।

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে গত ২৮ জুন জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের উদ্দেশ্য হাসপাতালটি বন্ধ করা নয়; বরং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা। তিনি বলেন, “মাথাব্যথা হলে যেমন মাথা কেটে ফেলা যায় না, তেমনি যারা ভুল করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই লাইসেন্স স্থগিত করা হয়েছে। হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

তবে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অবস্থান হলো, হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির লাইসেন্স পুনর্বহাল হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ