ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গায় ভোক্তা সুরক্ষায় কঠোর বার্তা: আইন অমান্যে ৩০ হাজার টাকা জরিমানা

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ১২:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

আইন অমান্যে ৩০ হাজার টাকা জরিমানা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোক্তার অধিকার রক্ষায় আবারও কঠোর অবস্থানের বার্তা দিল চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিয়ম-নীতি না মানলে কোনো প্রতিষ্ঠানই ছাড় পাবে না—এমন বার্তাই উঠে এসেছে সাম্প্রতিক তদারকি অভিযানে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বাদুড়তলা, বড় বাজার ও নিচের বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উৎপাদিত ভুসির বস্তায় মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) লোগো যথাযথভাবে ব্যবহার না করায় মেসার্স হাসান ফ্লাওয়ার মিলস নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক জেসমিন আরা-কে এ জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে সব ত্রুটি সংশোধন করে ব্যবসা পরিচালনার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রমজানকে সামনে রেখে বড় বাজার ও নিচের বাজার এলাকার ফলের দোকান, শিশু খাদ্য, খেজুর ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো বিশেষভাবে তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য মজুত না করার বিষয়ে সতর্ক করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের চাহিদা বাড়ে। তাই ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ভোক্তা সুরক্ষায় কঠোর বার্তা: আইন অমান্যে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬