কালীগঞ্জ বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের সরেজমিন তদারকি
- আপডেট সময় : ১০:৫৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সুরক্ষা এবং বাজার ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে সরেজমিন মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ তদারকিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। তারা বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্যতালিকা যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

এ সময় ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা, অতিরিক্ত মূল্য আদায় ও ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়। প্রশাসনের এমন উদ্যোগে বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।






















