ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী বিশ্বকাপ ও ৪৫ ডিগ্রি গরমে মেক্সিকোতে দেড় মাস আগেই শেষ স্কুল বছর ভূমি উন্নয়ন কর আপত্তি নিষ্পত্তিতে ৭ দিনের নির্দেশনা গাজীপুরে মাদক ও নগদ টাকাসহ তিন যুবক গ্রেফতার ছাতকে এক রাতেই ১৫শ মোরগ, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকার বেশি  আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফিলিস্তিন ইস্যুতে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে হয় এসব বৈঠক।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ।

বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারা শুভেচ্ছা জানান। তাদের বিশ্বাস, নতুন নেতৃত্বের হাত ধরে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বাংলাদেশে, ঘটবে উত্তরোত্তর উন্নয়ন। তাছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান একই থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান তারা। আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশের পক্ষে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট সময় : ১২:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬