বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
একা বাইরে চলাফেরার স্বপ্ন থেকেই ব্যাটারিচালিত বিশেষ গাড়ি তৈরি করেছেন ১৭ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজের উদ্ভাবিত ‘এ টু আই স্মার্ট কার’ চালিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘুরিয়ে দেখান তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/১৬-বছরের-নিচে-সোশ্যাল-মিড/
যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়াকিমুল জানান, একসময় তিনি সারাদিন বাসায় বসে থাকতেন। একা বাইরে বের হওয়া তার জন্য কঠিন ছিল। সেই সমস্যার সমাধান খুঁজতেই দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই গাড়িটি তৈরি করেন।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, ব্যাটারিচালিত এই গাড়ি একবার চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/09/ভূমি-উন্নয়ন-কর-আপত্তি-নি/
প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্ভাবকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাসও দেন। ওয়াকিমুল বলেন, সহযোগিতা পেলে তিনি আরও উন্নত স্মার্ট কার তৈরি করতে চান, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও বয়স্কদের জন্যও উপযোগী হবে।






















