ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গার দুই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিসিআইসি সার ডিলাররা

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ১২:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দুই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিসিআইসি সার ডিলাররা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলার কৃষিখাতকে আরও গতিশীল ও কৃষকবান্ধব করতে স্থানীয় বিসিআইসি সার ডিলারদের উদ্যোগে দুই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সদর উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি হাজী আকবর আলীর নেতৃত্বে প্রতিনিধি দল ফুল দিয়ে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন-কে।

এ সময় সংসদ সদস্যদ্বয় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, আগামী পাঁচ বছর খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে যেন কোনো প্রকৃত কৃষক সারের অভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে ডিলারদের সজাগ থাকতে হবে। সারের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি এড়াতে কঠোর অবস্থান নেওয়ারও নির্দেশনা দেন তারা। সংসদ সদস্যরা আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমেই কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব। ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি আব্দুল বারী, সদস্য হাজী রফিকুল ইসলাম, হাজী জমির উদ্দিন, মামুন অর রশিদ ও সাইফুল ইসলামসহ অন্যান্য ডিলারবৃন্দ।

অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা বহনকারী। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি ও ডিলারদের সমন্বিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গার কৃষিখাত আরও সমৃদ্ধ হবে এবং প্রকৃত কৃষকরা তাদের প্রাপ্য সেবা যথাযথভাবে পাবেন।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গার দুই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিসিআইসি সার ডিলাররা

আপডেট সময় : ১২:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬