ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

খোকসায় গড়াই নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ,মোবাইল কোর্ট অভিযানে ২০০০ মিটার বেড় জাল ধ্বংস

গালিব,খোকসা উপজেল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

মোবাইল কোর্ট অভিযানে ২০০০ মিটার বেড় জাল ধ্বংস

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে অবৈধভাবে নির্মিত বাঁধ উচ্ছেদ ও বেড় জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার পরিচালিত মোবাইল কোর্টে খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গড়াই নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বসানো প্রায় ২০০০ মিটার বেড় জাল ধ্বংস করা হয় এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্তকারী বাঁধ অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, নদীতে অবৈধভাবে বেড় জাল ও বাঁধ নির্মাণের ফলে মাছের স্বাভাবিক চলাচল ও প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নদী দখল ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খোকসায় গড়াই নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ,মোবাইল কোর্ট অভিযানে ২০০০ মিটার বেড় জাল ধ্বংস

আপডেট সময় : ০১:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬