ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

দোয়ারাবাজারের শ্যামারগাঁওয়ে কালভার্টের মুখ বন্ধ করে বাড়ী নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ী নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার–নরসিংপুর সড়কের শ্যামারগাঁও এলাকায় একটি কালভার্টের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার শ্যামারগাঁও এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কালভার্টটি এলাকার পানি নিষ্কাশনের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি কালভার্টের মুখ বন্ধ করে সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

স্থানীয়দের দাবি, শ্যামারগাঁও গ্রামের যুবদল নেতা আমির উদ্দিন, তাজ উদ্দিন ও জমির উদ্দিন কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা বাড়ি নির্মাণ করছেন। এতে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয়দের চলাচলেও সমস্যা দেখা দিতে পারে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, বাংলাবাজার–নরসিংপুর সড়কের পাশে শ্যামারগাঁও গ্রামের মাঝামাঝি স্থানে কৃষি সেচ ও পানি নিষ্কাশনের সুবিধার্থে প্রায় ৪০ ফুটের একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেখানে বাড়ি নির্মাণ কাজ শুরু হওয়ায় পানি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন পূর্ব গিলাতলী গ্রামের আসরাফ আলী,দেলোয়ার হোসেন,আব্দুস সালাম, আজাদ আলী, জালাল হোসেন প্রমুখ । তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আমির উদ্দিন ও তার সহযোগীরা। তাদের দাবি, জায়গাটি তাদের পৈত্রিক সূত্রে পাওয়া রেকর্ডভুক্ত জমি এবং সেখানে বাড়ি নির্মাণে কালভার্টের পানি চলাচলে কোনো বাধা সৃষ্টি হবে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন— উভয় পক্ষই প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে। বিষয়টি সরেজমিনে দেখতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে আদালতে মামলা থাকায় প্রশাসনের সরাসরি পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত। এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান এবং কালভার্টের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দোয়ারাবাজারের শ্যামারগাঁওয়ে কালভার্টের মুখ বন্ধ করে বাড়ী নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০১:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬