ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

দোয়ারাবাজারে বাংলাবাজার–নরসিংপুর সড়কের সামারগাঁওয়ে কালভার্ট দখলের বিরুদ্ধে মানববন্ধন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

নরসিংপুর সড়কের সামারগাঁওয়ে কালভার্ট দখলের বিরুদ্ধে মানববন্ধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার–নরসিংপুর সড়কের সামারগাঁও গ্রামে গুরুত্বপূর্ণ একটি কালভার্ট পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। শুক্রবার (৬ মার্চ) বিকেলে সামারগাঁও এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, এই অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ কালভার্ট। পানি চলাচলের পথ বন্ধ করে সেখানে স্থাপনা নির্মাণ করছেন সামারগাঁও গ্রামের মৃত নিয়ামত উল্লাহর পুত্র আমির উদ্দিন, তাজ উদ্দিন ও জমির উদ্দিন।

মানববন্ধনে বক্তারা বলেন, কালভার্ট টি দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশনের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সেটি বন্ধ করে স্থাপনা নির্মাণ করায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা সৃষ্টি হয়ে এলাকাবাসীর ঘরবাড়ি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এতে কৃষি জমি ও স্থানীয় মানুষের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সামারগাঁও গ্রামের আসরাফ আলী (৭০), দেলোয়ার হোসেন (৩৮), আব্দুস সালাম (৩৬), আজাদ আলী (৬০) ও জালাল হোসেন (৩২)।
বক্তারা দ্রুত কালভার্ট টি দখলমুক্ত করে পানি চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অভিযুক্ত আমির উদ্দিন গং বলেন, এটা আমার পৈতৃক সম্পত্তি সুত্রে পাওয়া রেকর্ডডিও জমি। এই জমির উপর বাড়ী নির্মাণ করলে কালভার্টের পানি চলাচলের কোন অসুবিধা হবে না বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দোয়ারাবাজারে বাংলাবাজার–নরসিংপুর সড়কের সামারগাঁওয়ে কালভার্ট দখলের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ১১:১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬