ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার — নারী ও কন্যার অধিকার সুরক্ষায় আলমডাঙ্গায় নারী দিবসের আবেগঘন আয়োজন

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

নারী ও কন্যার অধিকার সুরক্ষায় আলমডাঙ্গায় নারী দিবসের আবেগঘন আয়োজন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার— নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলমডাঙ্গায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। নারী অধিকার, মর্যাদা ও সমতার প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বক্তব্যে উঠে আসে নারী জাগরণ, ক্ষমতায়ন ও নিরাপদ ভবিষ্যতের দৃঢ় অঙ্গীকার।

৮ মার্চ রোববার আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আবেগঘন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমাজ তখনই সত্যিকার অর্থে উন্নত ও মানবিক হয়ে ওঠে, যখন সেখানে নারী ও পুরুষ সমান মর্যাদা ও সুযোগ পায়। নারীরা শুধু পরিবার গঠনের কারিগরই নন, তারা রাষ্ট্র ও সমাজ গঠনেরও অন্যতম শক্তি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে নারী ও কন্যাশিশুর জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আজকের ছোট ছোট উদ্যোগই আগামী দিনের ন্যায়বিচার ও সমতার সমাজ গড়ে তুলবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রশাসন, শিক্ষা, ব্যবসা, রাজনীতি থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা নিজেদের দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন। নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার (ওসি) অপারেশন , উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহমুদুল হক, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদ,খাদ্য অফিসার জিনাত জাহান, মহিলা বিষয়ক অফিসার হোসনে জাহান বমি, উপজেলা যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার, উপজেলা মৎস্য অফিসার বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম খান, একাউন্টস অফিসার শহিদুল ইসলাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান,তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস,পরিসংখ্যান কর্মকর্তা মফিজুল ইসলাম, আলমডাঙ্গা পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ওল্টু, এবি পার্টির মুসাব ইবনে শাফায়াত, সমন্বয়ক রাকিব হাসান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল এবং উপজেলা মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল।

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী সদস্যরা। অনুষ্ঠানের পরিবেশ ছিল আবেগঘন ও অনুপ্রেরণামূলক। বক্তারা নারীদের প্রতি সহিংসতা বন্ধ, সমান সুযোগ সৃষ্টি এবং নারী শিক্ষার প্রসারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষার অঙ্গীকার আবারও দৃঢ়ভাবে উচ্চারিত হয়। নারীর মর্যাদা, নিরাপত্তা ও সমতার এই প্রত্যয়ই যেন আগামী দিনের ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথ দেখায়— এমন প্রত্যাশায় শেষ হয় আন্তর্জাতিক নারী দিবসের এ আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার — নারী ও কন্যার অধিকার সুরক্ষায় আলমডাঙ্গায় নারী দিবসের আবেগঘন আয়োজন

আপডেট সময় : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬