ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নদী, নালা, খাল-বিল খনন করলে দিনাজপুরসহ সারা দেশের মানুষের উপকার হবে – পানিসম্পদ মন্ত্রী

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নে নির্বাচিত সরকার ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখননের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুরে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে জনদাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ এই কর্মসূচি বাস্তবায়ন করা গেলে এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। বিশেষ করে খালটি পুনঃখননের মাধ্যমে এ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। পাশাপাশি খালের পানি সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিজমিতে পৌঁছাতে পারলে কৃষি উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম সাহাবুদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনাজপুর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

নদী, নালা, খাল-বিল খনন করলে দিনাজপুরসহ সারা দেশের মানুষের উপকার হবে – পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় : ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬