সর্বশেষ:
ঈদ এসেছে
আহমেদ আশিক
- আপডেট সময় : ১১:১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
ঈদ এসেছে চাঁদ হেসেছে
বিশ্ব ভরা আলো,
ঈদ ডেকেছে এসো কাছে
প্রেমের সুধা ঢালো।
ভেদ ভাবনা হিংসা ঘৃণা
সব সরিয়ে দূরে,
আপন করে নাও সবারে
নবীর প্রেমের সুরে।
সারা জাহান সমস্ত প্রাণ
এক খোদারই সৃষ্টি,
সবার পরে সমান ঝরে
তাঁর করুণার বৃষ্টি।
ঈশ্বর খোদা নয় আলাদা
অজ্ঞ মনের ভ্রান্তি,
ঈদ আনন্দ মুছুক দ্বন্দ্ব
বিশ্বে আনুক শান্তি।
পবিত্র ঈদ ভেঙেছে নিদ
নবীর প্রেমে জাগো,
ভরুক চিত্ত প্রেমে নিত্য
এইটুকু আজ মাগো।
ভেদ ঘুচায়ে চোখ মুছায়ে
হাসি ফোটাও মুখে,
ঈদ পবিত্র সবাই মিত্র
সবাই থাকুক সুখে।






















