ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

আলমডাঙ্গায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) :
  • আপডেট সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী কৃষি চাষে উদ্বুদ্ধ করতে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ কৃষ্ণ রায়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/14/আলমডাঙ্গায়-জাসাসের-উদ্য/

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ডিপ্লোমা কৃষিবিদ মো. আব্দুস সামাদ, উপসহকারী কৃষি অফিসার ডিপ্লোমা কৃষিবিদ মো. আশরাফুল আলম এবং আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম। কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির আওতায় উপজেলার মোট ১৩৫ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের উচ্চমূল্যের বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল কাকরোল, করলা, চিচিঙ্গা, লতিকচু, মুখিকচু, গ্রীষ্মকালীন টমেটো, আদা, হলুদ, মরিচ, মাশরুম, গ্রীষ্মকালীন তরমুজ, লিচু, আম, কলা, পেঁপে, কুল, ড্রাগন ফলসহ বিভিন্ন ফল ও সবজির চারা ও বীজ। এছাড়াও কৃষকদের মাঝে কৃষি প্রযুক্তি গ্রাম কার্যক্রমের উপকরণ, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট বিতরণ করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/14/আলমডাঙ্গায়-কলা-বিক্রেতা/

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কৃষ্ণ রায় বলেন, বর্তমান সরকার কৃষি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। শুধু ধান বা প্রধান ফসল নয়, উচ্চমূল্যের মসলা, ফল, সবজি ও মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রদর্শনী ও উপকরণ বিতরণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। তিনি আরও বলেন, আত্মনির্ভরশীল কৃষক পরিবারই একটি উন্নয়নশীল দেশ গড়ার প্রধান শক্তি। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে কৃষি বিভাগ সবসময় পাশে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত কৃষকেরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি সহায়তা ও প্রযুক্তিগত পরামর্শ পেলে তারা নতুন নতুন ফসল চাষে আগ্রহী হয়ে উঠবেন এবং এতে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

আপডেট সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬