আলমডাঙ্গায় জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে আলমডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী ও সুধীজন অংশগ্রহণ করেন। আলমডাঙ্গা উপজেলা জাসাসের সভাপতি আনোয়ার রশিদ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও কবি আসিফ জাহান, জাসাসের সাধারণ সম্পাদক ইউনুচ আলি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং যুগ্ম সম্পাদক উজ্জ্বল হোসেন।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সভাপতি মাগরিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইদ্রিস আলি, কামরুল ইসলাম হিরা, আশরাফুল হক লুলু, তবিবুর রহমান, কমলকান্তি চক্রবর্তী, বজলুল হক, হায়দার আলি, রাকিবুল ইসলাম বাবলু, উজ্জ্বল আলি, আব্দুল আলিম, তাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন হিসেবে জাসাসকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। দেশীয় সাহিত্য ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে নতুন প্রজন্মকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “জাসাসকে আরও বেগবান করতে হবে। দেশীয় সাহিত্য-সংস্কৃতিকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিয়ে জাতীয়তাবাদের চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। দেশের মর্যাদা বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” অনুষ্ঠানের শেষে বিশ্বমানবতার শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জাসাসের প্রধান উপদেষ্টা ও হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান। এরপর উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।




















