বরাবো উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
- আপডেট সময় : ০১:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরের বরাবো উচ্চ বিদ্যালয় মাঠে আজ অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জমকালো উদ্বোধন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও মেয়র মুজিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা একজন শিক্ষার্থীর সুস্থ ও সুন্দর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মাদক ও অপরাধ থেকে দূরে থেকে দেশ গঠনে নিজেকে প্রস্তুত করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/শাহজাদপুরে-পিআইও-৩-কোটির/
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ওসমান গনি দেওয়ানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।






















