আসামের তিনসুকিয়ায় মাশরুম খেয়ে অসুস্থ শিশু সহ ১১ জন
- আপডেট সময় : ০৫:৫৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
ভারতের আসামরাজ্যের তিনসুকিয়া জেলার অন্তগর্ত সাদিয়ায় বুনো মাশরুম খেয়ে শিশু সহ ১১ জন অসুস্থ হয়েছেন। অসুস্থদের সাদিয়া সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলছে চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণ।
জানা যায়, রবিবার (২৯ মার্চ ) সাদিয়ার রুক্মিণী দেউরিগ্রামে বুনো মাশরুমের ব্যঞ্জন খেয়ে ছিলেন বাসিন্দারা। এরপর রাত থেকে পেট ব্যথা, বমির উপসর্গ দেখা দেয় ২ বছর শিশু থেকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রাপ্তবয়স্ক পুরুষ – মহিলাদের মধ্যে। এদের মধ্যে গুরুতরভাবে অসুস্থ সুম্বারি দেউরি (৬০), অভিজিৎ দেউরি (৪৫), উজ্জ্বল দেউরি (৪), নিরঞ্জন দেউরি (২), মামনি দেউরি (৩০), কুজয় দেউরি (৫৬), মিতালি দেউরি (৫৫), রাধিকা দেউরি (১২ ), নানি দেউরি (৩৫), মনজিত দেউরি (১৯) এবং প্রজেশ দেউরি (২০) কে নিয়ে সাদিয়া সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/31/গুয়াহাটি-মেডিক্যাল-কলেজ/
হাসপাতাল সূত্রে প্রকাশ, সব রোগীর চিকিৎসা চলছে। তাঁদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।























