ধর্মীয় ভাবগাম্ভীর্যে দোয়ারাবাজারে নূরানী কওমি মাদ্রাসায় ইফতেতাহী দরস
- আপডেট সময় : ০২:১০:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার নূরানী কওমি মাদ্রাসায় ইফতেতাহী দরস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা, সুধীজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নূরুল হক-এর সঞ্চালনায় এবং পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা শায়খ আবদুল কাদির (শায়খে কুপিয়া)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জনাব শামসুদ্দীন খান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/চুয়াডাঙ্গায়-কালবৈশাখী/
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক নসীহত পেশ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা শায়খ হোসাইন আহমদ। এ সময় তিনি দেশ-বিদেশে অবস্থানরত মুসলিমদের প্রতি মাদ্রাসাটির প্রতি সহানুভূতিশীল দৃষ্টি রাখার আহ্বান জানান। উদ্বোধনী বয়ান উপস্থাপন করেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাহমুদুল হাসান। বক্তারা ইফতেতাহী দরসের গুরুত্ব তুলে ধরে দ্বীনি শিক্ষার প্রসার এবং নৈতিক মূল্যবোধ গঠনে মাদ্রাসার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/নান্দাইলে-পিছিয়ে-পড়া-ক/
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সদরুল মুদাররিস হযরত মাওলানা শায়খ আব্দুস সালাম, নায়েবে মুহতামিম মাওলানা তৌরিছ আলী, সহকারী শিক্ষক মাওলানা জিল্লুর রহমান, মাওলানা মুঈনুল ইসলাম, মজলিসে শুরা সদস্য জনাব আমির আলী, সদস্য জনাব আতাউর রহমানসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ পর্বে ইফতেতাহী দরসের সফলতা এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি হযরত মাওলানা শায়খ আবদুল কাদির।






















