ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

মণিপুরে রকেট হামলায় ২ শিশু নিহত ! রাজ্যজুড়ে উত্তেজনা, কার্ফু জারি

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

মণিপুরে রকেট হামলায় ২ শিশু নিহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের মণিপুরে ফের উত্তপ্ত হল পরিস্থিতি। সন্দেহভাজন রকেট হামলায় বিষ্ণুপুর জেলায় ২ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং গুজব ছড়ানো রুখতে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম সহ ৫টি জেলায় ৩ দিনের জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিষ্ণুপুর জেলাজুড়ে জারি করা হয়েছে কার্ফু।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/মিথ্যা-ঘোষণায়-বেনাপোল-ব/

মঙ্গলবার (৭ এপ্রিল ) মাঝরাতের পর বিষ্ণুপুর জেলার মৈরাং এর ট্রংলাওবি আওয়াং লেইকাই গ্রামে এই পৈশাচিক হামলার ঘটনা ঘটে। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘাতের অন্যতম কেন্দ্রস্থল এই গ্রামে একটি বাড়ি লক্ষ্য করে বিস্ফোরক ছোড়ে জঙ্গিরা। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ৫ বছর বয়সী এক বালক এবং ৬ মাস বয়সী এক শিশুকন্যা। তাদের মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে ” মানবতার ওপর চরম আঘাত ” বলে বর্ননা করেছেন মণিপুর মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। তিনি অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের রুপ নেয় বিষ্ণুপুর ও সংলগ্ন এলাকা। উত্তেজিত জনতা একটি পেট্রোল পাম্পের কাছে ২টি তেলের ট্যাংকার এবং ১টি ট্রাকে আগুন লাগিয়ে দেয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/সাজানো-অভিযোগে-তদন্ত-দাব/

পুলিশের একটি অস্থায়ী চৌকিতে ভাঙচুর চালানো হয় এবং থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা বিষ্ণুপুর জেলায় কার্ফু জারি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের কাছ থেকে আরও একটি তাজা বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের ধরতে এলাকায় চলছে চিরুনি তল্লাশি।

নিউজটি শেয়ার করুন

মণিপুরে রকেট হামলায় ২ শিশু নিহত ! রাজ্যজুড়ে উত্তেজনা, কার্ফু জারি

আপডেট সময় : ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬