ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

যশোরে সাম্রাজ্যবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ

রফিকুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি: 
  • আপডেট সময় : ০১:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

যশোরে সাম্রাজ্যবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর প্রেসক্লাব চত্বরে “সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, যশোর”-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/11/মাদারগঞ্জে-সংবাদ-প্রকাশে/

সমাবেশে বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা এসব চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান। বক্তারা আরও বলেন, ইরানে মার্কিন-ইসরাইলের হামলা, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ভেনিজুয়েলাসহ বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/11/চুয়াডাঙ্গায়-ইটের-আঘাতে/

সমাবেশে “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে মুখরিত হয়ে বক্তারা বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে সাম্রাজ্যবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০১:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬