রাজশাহীতে দোকান বন্ধের গণ বিজ্ঞপ্তি
- আপডেট সময় : ১০:৩৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
রাজশাহীর জেলা ও মহানগরের সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক। রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর সভার সিদ্ধান্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক রাজশাহী জেলার সকল উপজেলা ও মহানগরে অবস্থিত শপিংমল, মার্কেট এবং দোকান সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/11/কালীগঞ্জে-পূর্ব-শত্রুতার/
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে চলমান বা অনুষ্ঠাতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে বন্ধ করতে হবে। এ আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই এ বিষয়ে সকল সম্মানিত ব্যবসায়ীকে গণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হলো ।






















