আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযান: ফিলিং স্টেশন ও এজেন্সি পয়েন্টে তদারকি জোরদার
- আপডেট সময় : ১১:২৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অনিয়ম প্রতিরোধে যৌথ বাহিনীর উপস্থিতিতে ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। অদ্য ১৫ এপ্রিল ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও এজেন্সি পয়েন্টে সরেজমিনে তদারকি করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/16/সাংবাদিকদের-ওয়েজবোর্ড-ন/
অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেলের মজুদ, বিক্রয় প্রক্রিয়া এবং লাইসেন্স সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করেন। বিশেষ করে অবৈধভাবে তেল মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রয়েছে কি না—এসব বিষয় গুরুত্বসহকারে খতিয়ে দেখা হয়। এ সময় কিছু অসংগতি চিহ্নিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/16/গাজীপুরে-জেলা-ছাত্রদল-নে/
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল শফিউল্লাহ এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয়দের মতে, এ ধরনের তদারকি কার্যক্রম জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করবে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






















