ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

খোকসায় গড়াই নদীর তীরে বর্জ্য পোড়ানো: বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, প্রশাসনের নীরবতা

গালিব, খোকসা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, প্রশাসনের নীরবতা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীর তীর ঘেঁষে অবৈধভাবে বর্জ্য ফেলা ও তা নিয়মিত আগুনে পোড়ানোর ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন এসব বর্জ্যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ ও বিষাক্ত ধোঁয়া। এই ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশের বসতবাড়িতে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নদীর তীরবর্তী এলাকাকে বর্জ্য ফেলার স্থানে পরিণত করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে এনে এখানে ফেলা হচ্ছে গৃহস্থালি ও অন্যান্য বর্জ্য। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন প্রতিদিন এসব বর্জ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়। এতে করে শুধু পরিবেশ দূষণই নয়, মানুষের স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/16/সংবাদ-প্রকাশে-গ্রাম-ডাক্/

এলাকাবাসীর অভিযোগ, দিনের বেশিরভাগ সময়ই বাতাসে ভাসতে থাকে পোড়া বর্জ্যের তীব্র গন্ধ। বিশেষ করে সন্ধ্যার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। বিষাক্ত ধোঁয়ার কারণে শিশু, বৃদ্ধ ও নারীরা বেশি কষ্ট পাচ্ছেন। অনেকেই শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথাব্যথাসহ নানা সমস্যায় ভুগছেন। নদীর তীরবর্তী একাধিক বাসিন্দা জানান, “প্রতিদিনই এই ধোঁয়ার মধ্যে বসবাস করতে হচ্ছে। ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও রক্ষা পাওয়া যায় না। বাচ্চাদের নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/16/অবৈধ-তেল-মজুদে-দুইজনের-জর/

তারা আরও জানান, বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থায় এলাকাবাসী দ্রুত এই অবৈধ বর্জ্য ফেলা ও পোড়ানো বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা নদীর তীর রক্ষায় এবং জনস্বাস্থ্য সুরক্ষায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

খোকসায় গড়াই নদীর তীরে বর্জ্য পোড়ানো: বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, প্রশাসনের নীরবতা

আপডেট সময় : ০১:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬