গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ফ্যাক্টরি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২৫১ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কালিয়াকৈর সরকারি কলেজ মাঠে গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের মোবাইল সংযোগ ইউনিটের উদ্যোগে আয়োজিত ফ্যাক্টরি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা আজ রোজ শনিবার ১৮ এপ্রিল ২০২৬ইং উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (বিজনেস) জনাব মোঃ সিরাজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জহুরুল হক বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস এবং প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক (সেলস) জনাব মোঃ আক্তার হোসেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/শাহজাদপুরে-তীব্র-লোডশেডি/
জিডিএল ক্রিকেট লীগ পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেন উর্দ্ধতন ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, ব্যবস্থাপক সজীব কুমার ঘোষ, ব্যবস্থাপক সৌমিত্র কুমার সরকার এবং মেডিকেল অফিসার ডা. সি. গুপ্তা সিতারা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে স্ট্রম রাইডারস দলের ম্যানেজার ছিলেন উর্দ্ধতন ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম এবং এসকেডি স্ট্রাইকার্স দলের ম্যানেজার ছিলেন উপ-ব্যবস্থাপক মোঃ আল-ইমরান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/আলমডাঙ্গায়-প্রাথমিক-বিদ/
প্রতিষ্ঠানের এইচআর ম্যানেজার জনাব নাজমুল হকের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। ফাইনাল খেলাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
রোমাঞ্চকর এ ফাইনালে স্ট্রম রাইডারস দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কর্মব্যস্ত জীবনের পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের পরিবার সবসময় এমন আয়োজনের মাধ্যমে কর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।




















