চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
- আপডেট সময় : ১১:০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় জিসান মল্লিক নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফটের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, জীবননগর উপজেলার উথুলী গ্রামের এক নারী চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছেন। তার সঙ্গে থাকা ছোট শিশুটি লিফটের সামনে অবস্থান করছিল। এ সময় হঠাৎ করে জিসান মল্লিক শিশুটির গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং দ্রুত সেখান থেকে পালানোর উদ্যোগ নেয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/ঢাবির-টিএসসিতে-চুয়াডাঙ্/
ঘটনাটি তাৎক্ষণিকভাবে আশপাশে থাকা লোকজনের নজরে এলে তারা চিৎকার শুরু করেন। পরে হাসপাতাল প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় হাসপাতাল এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, বিশেষ করে সন্ধ্যার পর বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় এমন ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/17/বাঘায়-৩৯-জন-শিক্ষার্থীর/
পুলিশ জানায়, আটককৃত জিসান মল্লিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে হাসপাতাল এলাকায় টহল জোরদার করার বিষয়েও তারা গুরুত্ব দিচ্ছে। এদিকে, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে এবং তার পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে।




















