সর্বশেষ:
আজ সচিবালয়ে একনেক বৈঠক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:২৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
বিএনপি সরকারের চলতি অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আজ (রবিবার, ২৬ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, যার সম্ভাব্য ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা।
প্রকল্পগুলোর মধ্যে—
- আর্থসামাজিক অবকাঠামো বিভাগ: ৪টি
- কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ: ২টি
- ভৌত অবকাঠামো বিভাগ: ১১টি
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/মেধাভিত্তিক-দক্ষ-জনপ্রশা/
এছাড়া একনেককে অবহিত করার জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্পও উপস্থাপন করা হবে।
এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত একনেকের প্রথম বৈঠকে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।























