আসামে বিজেপি জোটের জয়ের সম্ভাবনা, বুথ ফেরত জরিপে আভাস
- আপডেট সময় : ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
ভারতের আসামরাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এবার ও সরকার গঠনের পথে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিভিন্ন নির্বাচন পর্যাবেক্ষক সংস্থা বুথফেরত জরিপে এমনটাই খবর পাওয়া গেছে। গত ৯ এপ্রিল রাজ্যের ১২৬ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ এপ্রিল ) প্রকাশিত একাধিক এক্সিট পোলের ফলাফল পর্যালোচনা করে দেখা যাচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছেন। এক্সিস মাই ইন্ডিয়ার জরিপ অনুযায়ী, ১২৬টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির এনডিএ জোট পেতে পারে ৮৮ থেকে ১০০ টি আসন। অপর দিকে রাহুল গান্ধীর জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ২৪ থেকে ৩৬ টির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।
এছাড়া অন্যান্য দল মিলিয়ে সর্বোচ্চ ৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ফলাফল বাস্তবে সত্যি হলেই আবারও আসামরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন ডঃ হিমন্ত বিশ্বশর্মা। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।

























