ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ আলমডাঙ্গায় মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ, চালককে ঘিরে রহস্য ও আপসের গুঞ্জন মাঠের দুরন্ত অপু থেকে রহস্যময় মৃত্যু আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১ ফের ছত্তিশগড়ে তরমুজ আতংক, খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু কিশোরের

ফের ছত্তিশগড়ে তরমুজ আতংক, খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু কিশোরের

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফের ভারতের ছত্তিশগড়ে তরমুজ আতংক। এবার তরমুজ খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হল এক কিশোরের। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪ কিশোর। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছত্তিশগড়ের জানজগীর চাম্পা জেলার ঘুরকোট গ্রামে।

জানা যায়, এই ৫ কিশোর একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। সোমবার (১১ মে) দুপুরে বাড়িতে রাখা তরমুজ সহ অন্যান্য খাবার খায় তারা। পরিবারের দাবি, দুপুর ১২ টায় খাবার খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। এরপর  তড়িঘড়ি তাদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা অখিলেশ ধীবর( ১৫) কে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৪ কিশোর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/বাঁকুড়ায়-আইসক্রিমের-লো/

ঘটনার পর  এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের পর ভিসেরা নমুনা ও সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

ফের ছত্তিশগড়ে তরমুজ আতংক, খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু কিশোরের

আপডেট সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬