ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

সারাদেশের নিম্ন আদালত তদারকিতে হাইকোর্টের ১৩ বিচারপতি

মোহাম্মদ আহসান হাবিব, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশের অধস্তন আদালতসমূহের কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকির লক্ষ্যে ১৩ সদস্যের মনিটরিং কাঠামো পুনর্গঠন করা হয়েছে। এ লক্ষ্যে পৃথক ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছেন দেশের প্রধান বিচারপতি।
সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়েছে, দেশের আটটি বিভাগের জন্য পৃথকভাবে ১৩টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির নেতৃত্বে রয়েছেন হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি। একইসঙ্গে প্রশাসনিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ জন কর্মকর্তাকেও দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/মৌলভীবাজারে-হাতে-র-ক্তের/

বিজ্ঞপ্তি অনুযায়ী, বরিশাল বিভাগের দায়িত্ব পেয়েছেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন। রাজশাহী-২ বিভাগের (বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ) দায়িত্বে রয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। ঢাকা-১ বিভাগের (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল) দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি জে বি এম হাসানকে। খুলনা-১ বিভাগের (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল) দায়িত্বে আছেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া। খুলনা-২ বিভাগের (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা) দায়িত্ব পেয়েছেন বিচারপতি মো. জাফর আহমেদ। ময়মনসিংহ বিভাগের (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা) তদারকিতে রয়েছেন বিচারপতি রাজিক আল জলিল।
ঢাকা-২ বিভাগের (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর) দায়িত্বে নিয়োজিত হয়েছেন বিচারপতি ফাতেমা নজীব। চট্টগ্রাম-১ বিভাগের (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) দায়িত্ব পালন করবেন বিচারপতি এস এম কুদ্দুস জামান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/সিরাজগঞ্জে-অটোভ্যানচাল-2/

রংপুর-১ বিভাগের (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট) দায়িত্বে রয়েছেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। চট্টগ্রাম-২ বিভাগের (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর) দায়িত্ব পেয়েছেন বিচারপতি আহমেদ সোহেল। রাজশাহী-১ বিভাগের (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর) দায়িত্বে আছেন বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর। রংপুর-২ বিভাগের (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী) দায়িত্ব পালন করবেন বিচারপতি কে এম হাফিজুল আলম। সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মো. আতাবুল্লাহকে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৭ জানুয়ারি আটটি বিভাগের জন্য আটজন বিচারপতিকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালের অক্টোবরে সেই সংখ্যা বাড়িয়ে ১৩ জন করা হয়। সর্বশেষ গত বছরের এপ্রিলে এই কাঠামো পুনর্গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

সারাদেশের নিম্ন আদালত তদারকিতে হাইকোর্টের ১৩ বিচারপতি

আপডেট সময় : ০১:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬