ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/চুয়াডাঙ্গায়-হামের-প্রা/

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামের যুব বিভাগের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী নুর মোহাম্মদ হোসাইন টিপু। তিনি তার বক্তব্যে বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী, গণমানুষের নেতা ও সাবেক নাগদা ইউনিয়ন চেয়ারম্যান, বর্তমানে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামের আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম। তিনি বলেন, “শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং শ্রমজীবী মানুষ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/নতুন-কুঁড়ি-স্পোর্টস-২০২/

আলোচনা শেষে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। দিবসটি উপলক্ষে নেতৃবৃন্দ শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬