ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ আলমডাঙ্গায় মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ, চালককে ঘিরে রহস্য ও আপসের গুঞ্জন

ত্রিপুরার সোনামুড়ায় নাতনিকে ধর্ষণ ও খুনের ঘটনায়, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত দাদু 

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়ায় নাবালিকা নাতনিকে পৈশাচিক নির্যাতন ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত দাদুকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/মুম্বাইয়ে-একই-পরিবারের/

গত ২৯ এপ্রিল মেলাঘর হাসপাতাল থেকে আসা এক ব্রট- ডেভ রিপোর্টের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার (২ মে) এই সাফল্য পেল সোনামুড়া থানার বিশেষ টিম। অভিযোগ উঠেছে, চেন্নাই প্রবাসী বাবার অনুপস্থিতিতে মাতৃহীন ওই কিশোরী দীর্ঘদিন ধরে তার দাদুর লালসার শিকার হচ্ছিল। ঘটনার দিন তাকে প্রথমে শ্বাসরুদ্ধ করে খুন করা হয় এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে মৃতদেহটি ঝুলিয়ে রাখা হয়েছিল। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দিদাকেও গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/ছত্তিশগড়ে-ভয়াবহ-মাইন-ব/

পুলিশ জানিয়েছে, মৃত নাবালিকার বাবার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার (২ মে) অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ, খুন এবং পকসো আইনের কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। সোনামুড়া থানার আধিকারিক জানিয়েছেন, ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে সূত্রে খবর।

নিউজটি শেয়ার করুন

ত্রিপুরার সোনামুড়ায় নাতনিকে ধর্ষণ ও খুনের ঘটনায়, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত দাদু 

আপডেট সময় : ১২:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬