ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ আলমডাঙ্গায় মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ, চালককে ঘিরে রহস্য ও আপসের গুঞ্জন

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস ২০২৬: আলমডাঙ্গা প্রেসক্লাবের তথ্যসেবা কর্মসূচি

বশিরুল আলম, চুয়াডাঙ্গা, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী তথ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে সাংবাদিকদের, নিরাপত্তা অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি চার দফা দাবি উত্থাপন করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বাস্তবে সাংবাদিকরা নানা সীমাবদ্ধতা, ঝুঁকি ও অবমূল্যায়নের শিকার হচ্ছেন। একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা টিকিয়ে রাখতে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। তাই সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশার সুরক্ষায় সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

অনুষ্ঠান থেকে আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে সরকারের নিকট চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— প্রথমত, স্কুল-কলেজের পাঠ্যক্রমে সাংবাদিকতা বিষয়ক পাঠ্যবই অন্তর্ভুক্ত করা;
দ্বিতীয়ত, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা; তৃতীয়ত, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশে ২৫ শতাংশ তথ্য সম্মানী চালু করা; এবং চতুর্থত, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম এবং সভা পরিচালনা করেন ধর্মীয় সম্পাদক মোঃ রুহুল আমিন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/ফেনীতে-গনভোটের-রায়-বাস্/

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজেদুল হক মনি, রিফাজ্জেল হোসেন, কে.এ মান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুল হক, অর্থ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ফারাজী, ক্রীড়া সম্পাদক মুহা. মহসীনুজ্জামান চাঁদ,দপ্তর সম্পাদক এস এম বিপ্লব হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ লাল্টু রহমান, সংস্কৃতি সম্পাদক মোঃ সাকিব হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক গোলাম রহমান চৌধুরী, নির্বাহী সদস্য রাশেদ রানা বিপন, সাইফুল ইসলাম উলু, সিনিয়র সাংবাদিক জামসিদুল হক মুনি, প্রভাষক শেখ শফিউজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/ডিমলায়-২৫কেজি-গাঁজাসহ-ম/

বক্তারা আরও বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কেবল আনুষ্ঠানিক উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। কর্মসূচির শেষে দেশ ও জনগণের স্বার্থে সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস ২০২৬: আলমডাঙ্গা প্রেসক্লাবের তথ্যসেবা কর্মসূচি

আপডেট সময় : ১২:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬