নিখোঁজের ১০ দিন পর মিলল লাশ, দেশে ফিরলেন জামিল লিমন
- আপডেট সময় : ০২:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর পর স্বজনরা তা নিয়ে নিজ জেলা জামালপুর-এর উদ্দেশে রওনা হয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদারগঞ্জ-এ বাদ মাগরিব জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এসে পৌঁছায়। সেখানে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় লিমনের বাবা-মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/জেলা-প্রশাসক-ডিসি-সম্মেল/
ছেলের মৃত্যুর শোকে ভেঙে পড়েছেন বাবা জহুরুল হক। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সন্তানের জন্য তার জীবনের সবটুকু দিয়েছেন, কিন্তু এমন পরিণতি কল্পনাও করেননি। তার ভাষায়, “আমার ছেলে কী কষ্ট পেয়েছে, তা শুধু ওপরওয়ালাই জানেন।” পরিবারের সদস্যদের দাবি, লিমনের জীবনে কোনো শত্রুতা বা জটিলতা ছিল না। তার মামা জানান, তিনি কখনও কোনো সমস্যার কথা পরিবারের সঙ্গে শেয়ার করেননি। সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল বলে ধারণা ছিল।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/এনআইডি-সংশোধনের-৬৮-হাজার/
পরিবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—উভয় সরকারের কাছে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছে। ২৭ বছর বয়সী জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের University of South Florida-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। পরে Howard Frankland Bridge-এর কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো কোনো স্পষ্ট কারণ বা সন্দেহভাজনের তথ্য প্রকাশ পায়নি।























